rail.bd
NewsChatterAll Trains
← ফিরে যান
jugantor.com
Mar 7, 2026

রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ ১০ ঘণ্টা পর স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালানোর পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ৪টি তেলবাহী রেল ওয়াগন লাইনচ্যুত হওয়ার পর রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালানোর ১০ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ওয়াগনগুলো খুলনা থেকে আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল বহন করে নিয়ে যাচ্ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর প্রায় ৫টার দিকে আমনুরা রেলস্টেশনের পাশে তেলচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে তেলবাহী ওয়াগন নিয়ে আসার সময় এই লাইনচ্যুতি ঘটে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পূণর্ভবা এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের চেষ্টায় ট্রেনটি উদ্ধার সম্পন্ন হলে ১০ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী-রাজশাহী রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা জানান, লাইনগুলো জরাজীর্ণ হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে এবং জনসাধারণ দুর্ভোগে পড়ছে। চলতি মাসেই ৩ দফা এ ধরনের ঘটনা ঘটলেও রেল বিভাগ উদাসীন রয়েছে। আমনুরা রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান জানান, ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল সকাল ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ৩টার কিছু পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদের উৎসমূল সংবাদ পড়ুন ↗
ফেসবুকে শেয়ার করুন
0