rail.bd
NewsChatterAll Trains
← ফিরে যান
ittefaq.com.bd
Mar 7, 2026

৯ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার পর রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন উদ্ধারের পর আবারও স্বাভাবিক হয়েছে রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রেলযোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগে ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা খুলনাগামী তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর থেকেই রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল। আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন স্টেশনে পৌঁছানোর পর ভোরে লাইনচ্যুত হয়। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয় ও রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে।
সংবাদের উৎসমূল সংবাদ পড়ুন ↗
ফেসবুকে শেয়ার করুন
0