রেলওয়ে সংবাদ
বিএনপির আমলেই ঢাকা-শরীয়তপুর-কুয়াকাটা রেললাইন নির্মাণের ঘোষণা
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। তিনি সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের উদ্বোধনে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে আনার কথাও জানান।
এক নজরে
- জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।
- তিনি সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের উদ্বোধনে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে আনার কথাও জানান।
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
হুইপ অপু বলেন, শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) কার্যক্রমের উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে।
এ ছাড়া জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেউ বাধা সৃষ্টি করলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য অপু।
তিনি বলেন, অনেকেই শরীয়তপুরকে অবহেলিত জেলা মনে করেন। উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে প্রমাণ করা হবে, শরীয়তপুরও একটি উন্নত, সমৃদ্ধ ও গর্বিত জেলা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পড়াশোনায় মনোযোগী হওয়া, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সূত্র: banglanews24.com