rail.bd
NewsChatterAll Trains
← ফিরে যান
prothomalo.com
Mar 5, 2026

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, আহত যাত্রী

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কুমিল্লার কাছে একজন যাত্রী আহত হয়েছেন। ময়নামতি স্টেশনের আগে ঘটা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ময়নামতি স্টেশনের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ে কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে ময়নামতি স্টেশনের আগে পাথরটি এসে লাগে। ট্রেনেই আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান জানান, ময়নামতি স্টেশনের কাছাকাছি এলাকায় হঠাৎ করে পাথর ছোড়া হয়। এতে জানালার কাঁচ ভেঙে একটি পাথর এসে একজন যাত্রীর মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ট্রেনের খাবার বগিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, যাত্রী এখন সুস্থ আছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদের উৎসমূল সংবাদ পড়ুন ↗
ফেসবুকে শেয়ার করুন
0