rail.bd
NewsChatterAll Trains
← ফিরে যান
prothomalo.com
Mar 5, 2026

নাশকতার আশঙ্কায় রেলে সর্বোচ্চ সতর্কতা

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয় নাশকতার আশঙ্কায় রেলওয়েতে সর্বোচ্চ সতর্কতা জারী করেছে। যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় মনে করছে, কোনো স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতি করতে পারে। এমন আশঙ্কায় সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আজ শনিবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিজস্ব অফিস আদেশের বরাত দিয়ে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা রয়েছে। আদেশে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তার জন্য করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জনসাধারণকে অনুরোধ করেছে, কোনো ধরনের নাশকতা অথবা রেলযাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতি করার মতো কোনো কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনের কর্মী অথবা রেল পুলিশকে জানাতে। বিজ্ঞপ্তিতে রেলওয়ের হটলাইন নম্বর ১৩১ এ কল করেও তথ্য জানানোর কথা উল্লেখ করা হয়েছে।
সংবাদের উৎসমূল সংবাদ পড়ুন ↗
ফেসবুকে শেয়ার করুন
0