নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ২৯টি যাত্রী সংকেত
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করার ১ থেকে ৫ দিন আগেই তা অবৈধভাবে ব্লক করে রাখার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পরিবহন অডিট অধিদপ্তরের সাম্প্রতিক অডিট রিপোর্টে। টিকিট বিক্রয় ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ভেন্ডর প্রতিষ্ঠান ‘সহজ ডট কম’ (Shohoz. com)-এর কর্মীদের হাতেই রয়েছে এই সিস্টেমের মূল নিয়ন্ত্রণ, যা চুক্তির শর্তের স্পষ্ট লঙ্ঘন। নিয়ম অনুযায়ী সহজের কর্মীদের শুধুমাত্র কারিগরি রক্ষণাবেক্ষণের কাজ করার কথা থাকলেও, বিভিন্ন স্টেশনের প্রায় ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট ব্যবহার করে তারাই টিকিট ব্লক ও আসন সংরক্ষণের মতো কাজগুলো নিয়ন্ত্রণ করছেন। সাধারণ যাত্রীদের সুবিধার্থে ই-টিকিটিং চালু করা হলেও ডিজিটাল এই প্রক্রিয়াটি এখন ঘুরিয়ে-ফিরিয়ে টিকিট কালোবাজারিরই একটি আধুনিক রূপ ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৩০২২ লোকোমোটিভ। কোন টার্নটেবিল ঘোরানো হচ্ছে।

