
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৮৫টি যাত্রী সংকেত
মানবতার জয় হোক🖤 আজকে মহানগর এক্সপ্রেস ভৈরব ছাড়ার পর ড বগির এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে মহানগর এক্সপ্রেসের স্ট্রুয়ার্ড পলাশ চক্রবর্তী ভাই নিজে পুরো ট্রেনে মাইকিং করে ঘোষনা দেন ট্রেনে কোনো ডাক্তার আছেন কিনা। সাথে সাথে ঙ বগির একজন ডাক্তার পাওয়া যায় এবং ঙ বগির স্ট্রুয়ার্ড মো মোফস্সেল মিলয় ভাই জানান ওনার কোচে ডাক্তার আছেন। উনার নাম ড: লোপা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে বসেন, থাকেন ঢাকা। পরবর্তীতে ট্রেন মেথিকান্দা দাড় করিয়ে ওনাকে ঙ বগি থেকে ড বগিতে নিয়ে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং এই যাত্রীকে নরসিংদী নামিয়ে হসপিটাল নেয়া হয়। মানবিক এই ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ সাথে মহানগর এক্সপ্রেসের স্ট্রুয়ার্ডদের কে ও। কপি: video & information
চট্রলা এক্সপ্রেস এক যাএীকে ছুরি দিয়ে আঘাত করে এক ঝাল মুড়ি বিক্রেতা। অন্য দিগে পাওয়ার কার নষ্ট হওয়াই পূর্বাইল দাড়িয়ে আছে চট্রলা এক্সপ্রেস।








