Ashikur Rahman Bipuপ্রায় ২ মাস আগে
ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ট্রেনটি নতুন রুটে চলাচল শুরু করতে পারে।
মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকার কমলাপুর থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পথে বিমানবন্দরসহ ১২টি স্টেশনে এর যাত্রাবিরতি রয়েছে।
স্টেশনগুলো হলো নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরা। কক্সবাজার পর্যন্ত ট্রেনটি বাড়ানো হলে এসব এলাকার যাত্রীরাও সরাসরি পর্যটন শহরে যেতে পারবেন।
রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, নতুন রুটে মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ছাড়তে পারে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টার দিকে। ফিরতি ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। একদিকে যেতে সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
বিস্তারিত এই লিংকেঃ








