
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৯২টি যাত্রী সংকেত
আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ থেকে প্রায় ৫ বছর আগের কথা। তখন আমি মাত্র দশম শ্রেণির ছাত্র। একদিন আব্বুর সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষার সেই মুহূর্তেই মনে একটি প্রশ্ন জাগে—যদি এমন একটি ফেসবুক গ্রুপ থাকত, যেখানে ট্রেন কোথায় আছে, কতক্ষণ দেরি হবে, কখন ছাড়বে—এসব তথ্য সবাই সহজেই জানতে পারত! যেই ভাবনা, সেই কাজ। বাসায় ফিরে আব্বুর ফোনে খুঁজলাম নারায়ণগঞ্জ রেলওয়ে নিয়ে কোনো গ্রুপ আছে কি না। তখন তেমন কিছু খুঁজে পেলাম না। তাই সম্পূর্ণ নিজের ইচ্ছায়, শুধু মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের উপকার করার নিয়তে তৈরি করলাম Narayanganj Railway Train Information Group। শুরুটা ছিল খুব ছোট। তারপর তৈরি হলো মেসেঞ্জার গ্রুপ, এমনকি একটি অ্যাপও। কয়েক মাস পরে জানতে পারলাম, আমাদের আগেই রেল পরিবার নারায়ণগঞ্জ নামে আরেকটি গ্রুপ ছিল। সেই সময় অনলাইন জগতে মূলত রেল পরিবার ও আমাদের গ্রুপ এই দুটি গ্রুপই মানুষের জন্য কাজ করত। পরবর্তীতে রেল পরিবার নারায়ণগঞ্জের অ্যাডমিন আজাদ ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতা নয়—আমরা একসঙ্গে মানুষের সেবার লক্ষ্যেই কাজ করেছি। সেই পথচলায় আপনাদের ভালোবাসায় আমাদের এই ছোট্ট উদ্যোগটি আজ প্রায় ২১ হাজার সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য নতুন গ্রুপ তৈরি হয়েছে। ব্যাঙের ছাতার মতো একের পর এক গ্রুপ আসতে থাকায় হয়তো আমাদের এই গ্রুপটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হয়তো একদিন কেউ আর মনে রাখবে না, কীভাবে এই যাত্রার শুরু হয়েছিল। মনে হচ্ছে, হয়তো খুব শিগগিরই এই গ্রুপটির পথচলার ইতি টানতে হবে। তবে একটি বিষয় সবসময় হৃদয়ে থেকে যাবে—এই পাঁচ বছরে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। আল্লাহ আপনাদের প্রত্যেকের ভালোবাসা ও দোয়া কবুল করুন। আমিন। সবশেষে একটি ছোট্ট অনুরোধ... আপনি যদি Narayanganj Railway Train Information Group-এর একজন সদস্য হয়ে থাকেন, তাহলে এই গ্রুপটিকে নিয়ে একটি লাইন লিখে যাবেন। আপনার সেই একটি লাইনই হয়তো আমাদের এই পাঁচ বছরের পথচলার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। হয়তো এটাই... এই গ্রুপে আমার শেষ পোস্ট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ❤️
Dhaka theke arikhola jete sokaler kono train ache, thakle koytay?
