
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৪৫টি যাত্রী সংকেত
স্টাফের অসদাচরণ ও অনিয়মিত তল্লাশি সংক্রান্ত অভিযোগ মাননীয় কর্তৃপক্ষ, সশ্রদ্ধ নিবেদন এই যে, আজ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে আমি ও আমার এক মহিলা বন্ধু মতিঝিল থেকে মিরপুর-১১ এর উদ্দেশ্যে রওনা হই। গেটে প্রবেশের সময় আমি নিয়ম অনুযায়ী কার্ড ট্যাপ করে ভিতরে প্রবেশ করি। পরবর্তীতে আমার বন্ধু প্রবেশ করতে গেলে দায়িত্বরত একজন স্টাফ তাকে উচ্চস্বরে ও রাগান্বিত ভঙ্গিতে বলেন, “এই আপু, ব্যাগে কী আছে? ব্যাগটা এদিকে দেন।” তার কথাবার্তার ধরণ ছিল অত্যন্ত অমার্জিত ও অসম্মানজনক। আমি তখন তাকে অনুরোধ করে বলি যে, একজন মেয়ের সাথে এভাবে কথা না বলে স্বাভাবিকভাবে চেক করা যেতে পারে। উত্তরে তিনি বলেন, “এভাবেই কথা বলবো, মন চাইলে যান, না হলে বাসে করে যান।” এই মন্তব্য অত্যন্ত অপেশাদার ও দুঃখজনক। পরবর্তীতে পাশ থেকে আরেকজন স্টাফ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আমি তখন প্রথম স্টাফের নাম জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। এছাড়াও, আমার জানা মতে সাধারণত মহিলা যাত্রীর ব্যাগ তল্লাশি মহিলা স্টাফ বা পুলিশ দ্বারা করা হয়ে থাকে। কিন্তু আজ একজন পুরুষ স্টাফ আমার বন্ধুর ব্যাগ তল্লাশি করার চেষ্টা করেন, যা আমাদের কাছে অস্বস্তিকর ও নিয়মবহির্ভূত বলে মনে হয়েছে। এই ধরনের আচরণ যাত্রীদের জন্য অপমানজনক ও মানসিকভাবে কষ্টদায়ক। তাই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কোনো যাত্রী এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন না হন। ধন্যবাদান্তে, তারিখ: ১৮/০২/২০২৬
১৭ তাং এর টিকেট কাটতে রাত ১২ টা বাজার সাথে সাথে এরা কারা?
