Real-time social signals and passenger updates from Bangladesh Railway
"এটাই আমাদের সোনার বাংলাদেশ যেখানে ট্রেন জ্যামে আটকে যায়!"
"কেন ২০ তারিখের টিকিট নিয়ে এই জটিলতা? বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সব আন্তঃনগর (Intercity) ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। যেহেতু চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ ১৯ তারিখ বা ২০ তারিখ হতে পারে, তাই রেলওয়ে আগে থেকে নিশ্চিত করে টিকিট ছাড়তে পারে না। -->১: যদি ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যায় ফলাফল ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন হওয়ায় ২০ মার্চ কোনো আন্তঃনগর ট্রেন চলবে না। স্বাভাবিকভাবেই ২০ তারিখের কোনো টিকিট বিক্রি করা হবে না। -->২: যদি ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা না যায় ফলাফল রমজান ৩০টি পূর্ণ হবে এবং ২১ মার্চ ঈদ পালিত হবে। যেহেতু ২০ মার্চ ঈদের দিন নয়, তাই ওইদিন সব ট্রেন শিডিউল অনুযায়ী চলবে। এই পরিস্থিতি তৈরি হলে ১৯ তারিখ সন্ধ্যার পর (চাঁদ না দেখার ঘোষণা আসার পর) দ্রুততম সময়ে ২০ তারিখের টিকিট অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে!"




