নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৪৩টি যাত্রী সংকেত
মেট্রোতে আজকাল বাদামও খাওয়া হয় দেখছি!
Stranger gave up his seat for my sick mother 🥹❤️ মানবতা এখনো বেঁচে আছে, কিছু মানুষ তারই প্রমাণ! ❤️🥹 ট্রেনের ভেতরে নিজের সিট ছেড়ে আমার অসুস্থ মাকে বসতে দিলেন একজন মহানুভব মানুষ। হয়তো তাঁর কাছে এটা খুবই ছোট একটা কাজ, কিন্তু আমার কাছে এটা ছিল অনেক বড় পাওয়া, অনেক বড় মানবতা। ❤️ প্রায় ২ ঘণ্টা তিনি নিজে দাঁড়িয়ে ছিলেন, অথচ আমার মাকে বসার জায়গা করে দিয়েছিলেন। মাকে যখন বসতে দিলেন, তখন আমার মা আবেগ ধরে রাখতে পারেননি, চোখ দিয়ে পানি চলে এসেছে। 😢💔 সত্যি বলতে, সেই মুহূর্তে তাঁকে ধন্যবাদ দেওয়ার ভাষাটুকুও যেন হারিয়ে ফেলেছিলাম। কিছু ঋণ টাকার বিনিময়ে শোধ করা যায় না, কিছু উপকারের প্রতিদান ভাষায় প্রকাশ করা যায় না। এই মানুষটির প্রতি কৃতজ্ঞতা ঠিক তেমনই। হয়তো তিনি জানেনও না, তাঁর এই ছোট্ট ত্যাগ আমাদের হৃদয়ে কত বড় জায়গা করে নিয়েছে। পৃথিবীতে এখনো এমন মানুষ আছেন বলেই মানবতার ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারি না। ❤️ আপনার মতো মানুষই পৃথিবীটাকে সুন্দর করে রাখেন। আপনার পরিচয় জানি না, আপনাকে কীভাবে প্রতিদান দেব, তাও জানি না। শুধু মন থেকে দোয়া করি—আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, সুখে রাখেন, আপনার জীবনের প্রতিটি কষ্ট দূর করে দেন এবং আপনার এই সুন্দর কাজের উত্তম প্রতিদান দান করেন। 🤲 আপনি শুধু আমার মাকে বসার জায়গা দেননি, আমাদের হৃদয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলেন। আল্লাহ আপনাকে হাজার বছর নয়, যতদিন বেঁচে থাকবেন, ততদিন সম্মান, শান্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখুন। আপনার মতো মানবিক মানুষ পৃথিবীতে আরও বেশি করে জন্ম নিক। মানুষ মানুষের জন্য—এই কথাটার সত্যিকারের অর্থ আজ নিজের চোখে দেখলাম। ❤️🥹 (লোকটির বাড়ি ছিল নাছিরনগর ব্রাক্ষণবাড়িয়া) আমিন, ইয়া রব্বুল আলামিন। 🤲❤️ #ট্রেন #trains





