
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৩৭টি যাত্রী সংকেত
বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের (সিসিএস) ঋণ কার্যক্রমে নতুন সুবিধা চালু হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে এনপিএস/২৬-এর নতুন বেতন পাওয়া সাপেক্ষে ব্যাংক ঋণ থাকা সত্ত্বেও রেলওয়েতে কর্মরত সদস্যরা সিসিএস ঋণ গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে সোনালী ও অগ্রণী ব্যাংকের পাশাপাশি রূপালী ও জনতা ব্যাংকের মাধ্যমেও ঋণ প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। সিসিএসের ঢাকা ডিভিশনের পরিচালক মোহাম্মদ আরিফ এ তথ্য জানিয়েছেন। নতুন এ উদ্যোগের ফলে ব্যাংক ঋণ থাকা রেলওয়ের কর্মরত সদস্যদের সিসিএস থেকে ঋণ গ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ঋণ বিতরণ কার্যক্রমে আরও দুটি ব্যাংক যুক্ত হওয়ায় সদস্যদের ঋণসেবা গ্রহণের পরিধিও বাড়বে। বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের এ সিদ্ধান্ত রেলওয়েতে কর্মরত সদস্যদের আর্থিক প্রয়োজনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। #বাংলাদেশরেলওয়ে #সিসিএস #রেলওয়েপেনশন #ঋণসুবিধা #RailwayCreditSociety #BangladeshRailway
যারা টিকেট কালোবাজারিদের প্রতি মায়া কান্না করেন বা তাদের পক্ষে সাফাই গেয়ে থাকেন অবস্থা দেখেন, এই টিকেট গুলো তারা না কাটলে সাধারণ মানুষ যাত্রীরা অনায়েসে টিকেট পেতো!! বাউনবাইরা রেলওয়ে স্টেশনের কুক্ষাত টিকেট কালোবাজারি কাল্লু কট, প্রায় ৮৪টি টিকেট নিয়ে!! মানে কি একটা অবস্থা যেখানে সাধারণ যাত্রীরা ১টি টিকেট পাই না, সেখানে তার ১জন টিকেট চুরার কাছে শতাধিক টিকেট, তারা যদি এইগুলো না করতো তহলে সাধারণ যাত্রীরা সকলেই সহজ ভাবে টিকেট পেতো!!! কিন্তু তাদের কারণে সাধারণ মানুষ আর ডাবল টাকা দিয়ে টিকেট কাটতে হয় ,আবার এনআইডি না মিললে আরো বেশি জরিমানা দিতে হয় ,এমন কি ১টি টিকেট ৪/৫ জনের কাছেও তারা বিক্রি করে যাত্রী যাত্রীদের মধ্যে দন্ড সৃষ্টি করে। সবার প্রতি রিকয়েস্টে তাদেরকে ধরিয়ে দিন নইতো ভিডিও করে রেলওয়ে প্রসাশনের কাছে দিন,যদি প্রসাশন পদক্ষেপ না নেয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি বা ডিআইজি মহোদয় কে অবগত করতে হবে। তাদের মত হায়নাদের কে বয়কট করুন।








