নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ১৭টি যাত্রী সংকেত
রেলওয়ে কর্মীদের সততা ও দায়িত্বশীলতায় প্রশংসিত যাত্রীসেবা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের (নম্বর ৮০১) ‘ঘ’ কোচে ফেলে যাওয়া এক যাত্রীর মূল্যবান মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা। তাঁদের দ্রুত পদক্ষেপ, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতায় একই দিনেই হারানো মালামাল ফিরে পেয়েছেন ওই যাত্রী। রোববার (১১ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে চট্টলা এক্সপ্রেসের ‘ঘ’ কোচের ২২ ও ২৩ নম্বর সিটে এক যাত্রী ভুলবশত তাঁর মালামাল ফেলে ফেনী রেলওয়ে স্টেশনে নেমে যান। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারকে অবহিত করেন। খবর পেয়ে ফেনী স্টেশনের স্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে প্রথম শ্রেণির অ্যাটেনডেন্ট আমিনুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে ‘ঘ’ কোচের দায়িত্বপ্রাপ্ত অ্যাটেনডেন্ট মোশারফ নির্ধারিত সিটে গিয়ে ফেলে যাওয়া মালামালগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল একটি ল্যাপটপ, একটি বাটন মোবাইল ফোন, একটি টাচস্ক্রিন মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ, একটি ছোট পার্টসের ব্যাগ এবং আরও একটি ব্যাগসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। পরবর্তীতে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত গার্ডের সহযোগিতায় উদ্ধার করা মালামালগুলো লাকসাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কাছে যথাযথভাবে হস্তান্তর করা হয়। পরে সংশ্লিষ্ট যাত্রী লাকসাম স্টেশনে এসে নিজের সব মালামাল বুঝে নেন। সংশ্লিষ্টদের দ্রুত যোগাযোগ, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফলে মূল্যবান মালামালগুলো নিরাপদে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। বাংলাদেশ রেলওয়ের কর্মীদের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ যাত্রীসেবার ক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। তাঁদের এই সততা ও কর্তব্যনিষ্ঠা রেলওয়ের সুনাম বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাত্রীর হারানো মালামাল উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে সংশ্লিষ্ট সকল রেলকর্মী প্রশংসার দাবিদার। #বাংলাদেশ_রেলওয়ে #চট্টলা_এক্সপ্রেস #রেলকর্মী
২৯০৪// ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি থেকে ছেড়ে গেলো ৭:৫৫ মিনিটে।



