রেলওয়ে সংবাদ
তূর্ণা এক্সপ্রেসের নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ছাড়া, পৌঁছাতে ২ ঘণ্টা দেরি
ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস রাত সোয়া ১১টার পরিবর্তে ১২টায় ছেড়েছে এবং গন্তব্যে পৌঁছাতে প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে। যাত্রীরা সময়মতো তথ্য না পাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন।

এক নজরে
- ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস রাত সোয়া ১১টার পরিবর্তে ১২টায় ছেড়েছে এবং গন্তব্যে পৌঁছাতে প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে।
- যাত্রীরা সময়মতো তথ্য না পাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন।
ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস গত বুধবার রাতে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ছেড়েছে এবং গন্তব্যে পৌঁছাতে প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে। কমলাপুর স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়েছে রাত ১২টায়। চট্টগ্রাম স্টেশনে সকাল ৫টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও পৌঁছায় সকাল ৭টায়।
যাত্রী ফিরোজ খান জানান, তিনি নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছান কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় অপেক্ষা করতে হয়। তাঁর মতো অন্তত ৭০০ যাত্রী একই অবস্থায় ছিলেন। ট্রেন ছাড়তে দেরির কারণ জানিয়ে কোনো খুদে বার্তা বা স্টেশনে ঘোষণা না দেওয়ায় যাত্রীরা অনিশ্চয়তায় ভোগেন।
আরেক যাত্রী অভিযোগ করেন, তূর্ণার ‘ঙ’ বগিতে কেবিনের শীতাতপনিয়ন্ত্রিত বগিগুলো অপরিচ্ছন্ন ছিল। ময়লা পড়ে থাকা, আসনের চাদর পরিষ্কার না থাকা, ভাঙা টেবিল এবং মশার যন্ত্রণায় বসা যায়নি বলে তিনি জানান।
রেলওয়ের ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর গোধূলী ফিরতি যাত্রায় তূর্ণা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামে যায়। বুধবার মহানগর গোধূলী ঢাকায় পৌঁছাতে ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত অন্য ট্রেনের চাপ থাকায় তূর্ণা এক্সপ্রেস ছাড়তে দেরি হয়।
সূত্র: prothomalo.com