দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল ট্রেন চালু, সাপ্তাহিক ছুটি বাতিল, কোচ সংযোজন ও নিরাপত্তা জোরদার
দুর্গাপূজা উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে তিন জোড়া স্পেশাল ট্রেন চালু ও পাঁচটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যাত্রীচাপ সামাল দিতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।