বাংলাদেশ রেলওয়ের ৪ ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ রেলওয়ের চারটি পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই পদগুলোর মধ্যে রয়েছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রেড অ্যাপ্রেনটিস ও ট্রাফিক অ্যাপ্রেনটিস।
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ খবরাখবর এবং আপডেট
বাংলাদেশ রেলওয়ের চারটি পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই পদগুলোর মধ্যে রয়েছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রেড অ্যাপ্রেনটিস ও ট্রাফিক অ্যাপ্রেনটিস।
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের সামনে রেল বিভাগের জমি দখল করে ঝুঁকিপূর্ণ স্থানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি কামারগাড়ি রেলগেটের সামনে সাতানি হাউজিং– সংলগ্ন স্থানেও রেলওয়ের জায়গায় টিনের বেড়া দিয়ে জলাধার ভরাট করা হচ্ছে।
কিশোরগঞ্জের ভৈরবে লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ২০ মিনিটের মধ্যেই সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয় নাশকতার আশঙ্কায় রেলওয়েতে সর্বোচ্চ সতর্কতা জারী করেছে। যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিতে গাজীপুরে রেলপথ ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি এসি কোচের কন্ডেন্সার কয়েল চুরি হওয়ায় এসি বিকল হয়ে যায়। পরে কোচটি ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মোংলা বন্দরকে একটি পরিপূর্ণ ও সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বন্দরের সুবিধার্থে রেলপথকে আরও গতিশীল করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে নিয়মিত চলাচল করবে। বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চলাচল করছে, এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত যাত্রীরা শাটল ট্রেনে যাতায়াত করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ।