
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৪৭টি যাত্রী সংকেত
এক মাসের পূর্ণ ক্ষমতা পেলে রেলের টিকিট কালোবাজারি বন্ধ করতে পারবেন মাহাবুব কবির মিলন—আপনি কি তাঁকে সুযোগ দেওয়ার পক্ষে? #রেল_টিকিট_কালোবাজারি #বাংলাদেশ_রেলওয়ে #টিকিট_কালোবাজারি
অক্টোবর মাসেই যখন ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত শুনেছিলাম, তখনই বলেছিলাম—এই অপরিকল্পিত সিদ্ধান্ত যাত্রীদের ভোগান্তি ছাড়া আর কিছুই বয়ে আনবে না। আজ সেটাই সত্যি হলো। দুর্বল ইঞ্জিন দিয়ে অতিরিক্ত লোডের কোচ টানানোর খেসারত দিচ্ছে সাধারণ যাত্রীরা। ফলস্বরূপ কী দাঁড়িয়েছে? দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয়। যে পথ অতিক্রম করতে স্বাভাবিক সময়ের চেয়ে ঘণ্টার পর ঘণ্টা বেশি লাগছে, তা কি নিছক বিলম্ব নাকি যাত্রীদের সাথে এক ধরনের নিষ্ঠুর রসিকতা? সিলেটবাসীর প্রতি যদি রেল কর্তৃপক্ষের এতই দরদ বা প্রেম থেকে থাকে, তবে এসব লোক দেখানো কোচ না বাড়িয়ে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত একটি পৃথক প্রাইভেট লিমিটেড লোকাল ট্রেন চালু করুন। তাতে অন্তত যাত্রীদের এই চরম দুর্ভোগ থেকে মুক্তি মিলত। একটু ভেবে দেখুন, গত ২ দিনের ট্রেনের শিডিউল টাইম আর যাত্রীদের নাজেহাল হওয়ার চিত্রটা কেমন! অতিরিক্ত লোড আর দুর্বল ইঞ্জিনের এই জোড়াতালির খেলা বন্ধ করুন। সাধারণ মানুষের কষ্ট আর বাড়াবেন না। রেলওয়ের শুভবুদ্ধির উদয় হোক।


