
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৪৮টি যাত্রী সংকেত
'সহজ' খুব সহজ করে সব টিকেট উধাও করে দিচ্ছে। কারসাজি দেখে হতবাক.......... ********************************** সেদিন এক ভুক্তভোগীর বর্ণনা দিয়েছিলাম যে মিনিটে উধাও হয়ে যাচ্ছে ট্রেনের সব টিকেট। তারপর শুনলাম এক ম্যাজিস্ট্রেট স্ব প্রণোদিত হয়ে মামলা করেছেন এই কালোবাজারি বন্ধ করতে। দেখলাম তদন্তে নেমেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক। কিন্তু আজ ৯ অক্টোবর ১৯ অক্টোবর এর টিকিট কাটতে গিয়ে দেখা গেল যেই লাউ সেই কদুই। আটটা এক মিনিটেই সব টিকেট উধাও তদন্তে দেখা গেছে, ২০২২ সালে বেসরকারি অনলাইন অ্যাপ সহজের সাথে চুক্তি করেছিল রেলওয়ে। তারা অনলাইনে টিকেট বিক্রি করার কথা। কিন্তু দেখা যায় এই 'সহজ'র কর্মীরা নিজেরা এসব টিকেট উধাও করে নিচ্ছে মিনিটে। তারপর সেগুলো চড়া দামে কালোবাজারে বিক্রি করানো হচ্ছে। দেশের ১৬৯ টি স্টেশনে এই চক্র কাজ করছে। এ যেন শিয়ালের হাতে মোরগ বর্গা দেওয়া। আমাদের আমজনতার যাবার জায়গা কই?
দেওয়ানগঞ্জ বাজার গামী আপ ব্রম্মপুত্র এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশন অতিক্রম করে যাচ্ছে। জয়দেবপুর প্রবেশ করবে অল্প সময়ে। সময় ৭:১৮ মিনিট





