
নতুন: ট্রেনে চেপে বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন? — আমার রেলযাত্রা-এ নিজের ম্যাপ বানান
আমার রেলযাত্রা বানাননতুন — আমার রেলযাত্রা
রুট বা ট্রেনের নাম বাছাই করুন — ২২৪টি ট্রেনের আসল সময়সূচি থেকে দেখিয়ে দেব কোন কোন জেলা আপনি ট্রেনে পাড়ি দিয়েছেন। স্কোর হবে ৬৪ জেলার মধ্যে, আর নিজের নাম-ছবিসহ ম্যাপ ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
৬৪ জেলার স্কোর · ডাউনলোডযোগ্য ম্যাপ · এক ক্লিকে শেয়ার
যাত্রীদের লাইভ আপডেট — বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্রশংসা।
শেষ ২৪ ঘণ্টায় ৩৫টি যাত্রী সংকেত
১৬ বছরের অপেক্ষার অবসান নন্দনগাছী স্টেশনের ১ নম্বর লাইনে থামল প্রথম ট্রেন১৬ বছরের #নন্দনগাছী_স্টেশন #বাংলাদেশ_রেলওয়ে #রেলওয়ে_উন্নয়ন #রেলওয়ে_নিউজ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সেকশনে কাজ করার সময় দু'র্ঘটনায় আ'হত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের ব্ল্যাকস্মিথ আবু তাহের। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, এসএসএই/ওয়ে/শায়েস্তাগঞ্জ সেকশনে কর্মরত আবু তাহের ব্রিজ নম্বর-৯১-এ হুক বল্টু অ্যাগার ড্রিল করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ড্রিল মেশিন ভেঙে গেলে তিনি দুর্ঘটনাবশত ব্রিজের নিচে পড়ে গিয়ে আ'হত হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। আবু তাহেরের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রেলওয়ের কর্মকর্তা। বিভাগীয় প্রকৌশলী, ঢাকা-২ আহসান হাবিব তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা সহায়তা করেছেন । পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, এএন/আখাউড়া এবং এসএসএই/ওয়ে/শায়েস্তাগঞ্জের কর্মকর্তাদের আন্তরিক নির্দেশনায় হেডমেটকে হাসপাতালে পাঠিয়ে আবু তাহেরের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। একই সঙ্গে তার শারীরিক অবস্থার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। সহকর্মীর বিপদের সময়ে রেলওয়ের কর্মকর্তাদের এমন মানবিক সহযোগিতা ও পাশে দাঁড়ানোর উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আবু তাহেরের দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মীরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। তারা আশা প্রকাশ করেন, আল্লাহ তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে সুস্থভাবে আবার কর্মস্থলে ফিরিয়ে দেবেন। #শায়েস্তাগঞ্জ_সেকশন #রেলওয়ে_দুর্ঘটনা #আবু_তাহের #বাংলাদেশ_রেলওয়ে


