রেলওয়ে সংবাদ
ঢাকা-পাবনা রুটে নতুন জোড়া আন্তঃনগর ট্রেন চালু ১৯ নভেম্বর
আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন দুটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এই প্রস্তাব অনুমোদন করেছে।
এক নজরে
- আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন দুটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।
- রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এই প্রস্তাব অনুমোদন করেছে।
আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন জোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে। গতকাল (৪ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এই প্রস্তাব অনুমোদন করেছে।
প্রস্তাব অনুযায়ী, ট্রেন নং ৮০৮ 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে বিকেল ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ট্রেন নং ৮০৭ 'পাবনা গোধূলি এক্সপ্রেস' বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনা পৌঁছাবে।
উভয় ট্রেনই ইশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলস্টেশনে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও শিপিং মন্ত্রী শেখ রবিউল আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই দুটি ট্রেনের উদ্বোধন করবেন।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে এই সেবা চালু করছে। নতুন ট্রেন চালুর মাধ্যমে ঢাকা ও পাবনার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল সংযোগ বাস্তবে রূপ নিচ্ছে।
সূত্র: tbsnews.net