রেলওয়ে সংবাদ
পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ২০ নভেম্বর, ৬০ বছরের অপেক্ষার অবসান
দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার পর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস আগামী ২০ নভেম্বর চালু হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘না’-তে আটকে থাকা এই ট্রেনটি বর্তমান সরকারের উদ্যোগে উদ্বোধন করা হবে।

এক নজরে
- দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার পর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস আগামী ২০ নভেম্বর চালু হচ্ছে।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘না’-তে আটকে থাকা এই ট্রেনটি বর্তমান সরকারের উদ্যোগে উদ্বোধন করা হবে।
অবশেষে পাবনাবাসীর দীর্ঘ ৬০ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ২০ নভেম্বর এই ট্রেন উদ্বোধন হবে বলে জানা গেছে।
সাড়ে তিন বছর আগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ঘোষণা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রহস্যজনক ‘না’ সিদ্ধান্তে ট্রেন সার্ভিস চালু হয়নি। বর্তমান সরকারের হাতেই সেই প্রত্যাশা পূরণ হচ্ছে।
ট্রেন দুটির নাম ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস (৮০৮)’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস (৮০৭)’। ৮০৮ নম্বর ট্রেন পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮০৭ নম্বর ট্রেন ঢাকা থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
ট্রেন দুটি টেবুনিয়া, দাশুড়িয়া, ঈশ্বরদী, মাঝগ্রাম, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর থেকে।
এ ট্রেন চালুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন। পাবনাবাসী এই খবরে উল্লসিত।
সূত্র: jugantor.com