
ছবি: ssitbari.com
দুর্গাপূজায় যাত্রীদের জন্য চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার ও অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।