১৬ বছরের অপেক্ষার অবসান: নন্দনগাছী স্টেশনে থামল প্রথম ট্রেন
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইন চালু হওয়ায় দীর্ঘ ১৬ বছরের যাত্রী দুর্ভোগের অবসান ঘটেছে। সোমবার প্রথম যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে থামে, যা স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ও স্বস্তি এনে দিয়েছে।